চকবাজারে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

Date:

ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ সোমবার সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তালহা বিন জসীম বলেন, বিকেল ৪টা ৪২মিনিটে তিনতলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ফায়ার সার্ভিসের দুইটি, পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Popular

More like this
Related

এভারকেয়ারের কাছে হেলিকপ্টার ওঠানামা করবে, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি উন্মুক্ত মাঠে সেনাবাহিনী ও...

বিশ্বকাপের মাঝে ছুটি নিয়ে নিউজিল্যান্ডে ফিরতে পারেন হেনরি-ফার্গুসন

চোট কাটিয়ে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ফিরেছেন দুই অভিজ্ঞ...

দেশে প্রাণীর প্রতি নিষ্ঠুরতায় আলোচিত কিছু ঘটনা, বিচার ও আইনের সীমাবদ্ধতা

সাম্প্রতিক সময়ে পাবনার ঈশ্বরদীতে ঘটে গেছে এক অমানবিক ঘটনা।...

‘আমরা আমাদের সিদ্ধান্তে অনড় থাকব’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড়...