গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

Date:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোকলেছ মোল্যা (৪৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার ফুকরা ইউনিয়নের তাড়াইল নাজিরের মোড় এলাকায় বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এই ঘটনা ঘটে।

মোকলেছ একই এলাকার আবুল কালাম মোল্যার ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, সন্ধ্যায় মোকলেছ তাড়াইল বাজার থেকে স্থানীয় যুবক সাকিবের সঙ্গে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। নাজির কাজীর মোড় এলাকায় পৌঁছালে চার-পাঁচজন তাদের গতিরোধ করে হামলা চালায়। সাকিব পালাতে সক্ষম হলেও দুর্বৃত্তরা মোকলেছকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে মোকলেছ মোল্যাকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Popular

More like this
Related

তারেক রহমানের একান্ত সচিব সাত্তার, প্রেস সচিব সালেহ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ...

শৈলকুপায় সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, চালক ও সহকারী নিহত

ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে...

আসন ভাগাভাগি নিয়ে জামায়াত-ইসলামী আন্দোলনে টানাপোড়েন

ইসলামপন্থী দলগুলোর ভোট এক ছাতার নিচে আনতে প্রায় সাড়ে...

সহপাঠী হত্যার বিচারের দাবিতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ

রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের...