গাজী মাজহারুল আনোয়ারের লেখা শেষ গানের কথা

Date:

দেশের খ্যাতিমান গীতিকার গাজী মাজহারুল আনোয়ার তার মৃত্যুর বছরে (২০২২) ২৪ সেপ্টেম্বর স্ত্রীকে নিয়ে তাদের ৫০তম বিবাহবার্ষিকীতে একসঙ্গে গাওয়ার পরিকল্পনা করেছিলেন ‘মেঘলা আকাশ’ গানটি। 

তবে গীতিকারের সেই আশা আর পূর্ণ হয়নি। 

গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের জীবদ্দশায় লেখা শেষ গানটির কথা হলো ‘মেঘলা আকাশ’। 

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী ও সুরকার অপু আমান। সেই গানটিতে এখন কণ্ঠ দিয়েছেন গীতিকারের কন্যা দিঠি আনোয়ার ও অপু আমান।

দিঠি জানান, ‘গানটির সঙ্গে তার ব্যক্তিগত আবেগ গভীরভাবে জড়িত। বাবা জীবিত অবস্থায় গানটির রেকর্ডিং দেখেছিলেন, যা এই গানকে আরও বিশেষ করে তুলেছে। “মেঘলা আকাশ” সেই গানগুলোর অন্যতম।’

আগামী ঈদের আগেই দিঠির নতুন ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পরিকল্পনা রয়েছে।
 

Popular

More like this
Related

হরমুজে তেহরানের ‘টোলবুথ’ যেভাবে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের মানচিত্র

ইরান ও ওমানের মধ্যে বাণিজ্যিক নৌ-রুট হরমুজ প্রণালি, যা...

‘খালেদা জিয়া আপনাদের দায়মুক্ত করতে সরকারের অংশ করেছেন, সে কথা তো একবারও বলেন না’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংবিধান ছুড়ে ফেলার প্রসঙ্গ...

এবার মহাকাশ অভিযানে চীনের ৩ নভোচারী

হঠাৎ করেই যেন আবার বিশ্ব বড় বড় দেশগুলোর পক্ষ...

স্বাস্থ্য খাতের বাজেটে কেন জিডিপির ৫ শতাংশ বরাদ্দ জরুরি

আমাদের দেশে স্বাস্থ্য খাতে বাজেটে বরাদ্দ বাড়িয়ে স্বাস্থ্যসেবা ও...