গাজীপুর ও নেত্রকোণাসহ ৫ জেলায় নতুন ডিসি

Date:

গাজীপুর, নেত্রকোণা, কুষ্টিয়া, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জ—এই পাঁচ জেলায় নতুন ডেপুটি কমিশনার (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়াকে গাজীপুর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোণার ডিসি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন-হাসানকে কুষ্টিয়া ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীনকে পঞ্চগড়ের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

গত ১ মার্চ উল্লিখিত পাঁচটি জেলার ডিসিদের প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Popular

More like this
Related

প্রস্তুতি ম্যাচে আবাহনীকে হারাল যুবারা

সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে অনুশীলন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ...

জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ অতীতের মতোই আইনের অপব্যবহারের ঝুঁকি তৈরি করছে

নির্বাচনে বিএনপির জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে বাংলাদেশের নতুন...

মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নারায়ণগঞ্জে রেল পুলিশের এসআই-কনস্টেবলকে মারধর

নারায়ণগঞ্জ শহরে রেলওয়ে পুলিশের (জিআরপি) এক উপপরিদর্শক (এসআই) ও...