গাজীপুরে পৃথক ঘটনায় ২ শিক্ষার্থীর মৃত্যু

Date:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের খোঁজেখানি এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সুবর্ণা আক্তার (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরেক শিক্ষার্থী মিম আক্তার (১৫) নিখোঁজ রয়েছে।

মৃত সুবর্ণা আক্তার স্থানীয় শ্যামলের মেয়ে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে গোসল করার সময় স্রোতে তারা ডুবে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সুবর্ণাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিম আক্তারকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

মাওনা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরুল কবীর দ্য ডেইলি স্টারকে বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা করছেন।

এদিকে, আজ দুপুরে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে কভার্ড ভ্যানচাপায় এক শিশু নিহত হয়েছে।

নিহত জিহাদ (8) খুলনার দৌলতপুর থানার মজুমদারপাড়া এলাকার জিয়ারুল ইসলামের ছেলে ও  শ্রীপুরের গড়গড়িয়া এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কভার্ড ভ্যান শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Popular

More like this
Related

ঝাল খাবারে আলসার হয় না, প্রমাণ করতে ব্যাকটেরিয়া গিলেছিলেন চিকিৎসক

একসময় মানুষের বদ্ধমূল ধারণা ছিল—অতিরিক্ত ঝাল খাবার, মানসিক চাপ...

৩৭০০ কুমির নিয়ে কেমন চলছে ভালুকার ‘রেপটাইলস ফার্ম লিমিটেড’

ময়মনসিংহের ভালুকায় অবস্থিত দেশের প্রথম বাণিজ্যিক কুমিরখামার ‘রেপটাইলস ফার্ম...

প্যারাগুয়ের সিনেটরকে ‘ঘৃণ্য নারী’ বললেন এমবাপে

প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে জয়সূচক গোল করেছিলেন...

প্রথম পারিশ্রমিক দিয়ে মায়ের বন্ধক রাখা গয়না ছাড়িয়েছিলেন নওয়াজউদ্দিন

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী সম্প্রতি তার ক্যারিয়ারের প্রথম অভিজ্ঞতা...