গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই সন্তানসহ নারীর মৃত্যু

Date:

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই সন্তানসহ এক নারী নিহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর পুবাইল রেলস্টেশনের বাজার গেট এলাকায় ঢাকা–ভৈরব রেলরুটে এই ঘটনা ঘটে।

নিহত নারীর নাম হাফেজা খাতুন (৩৫)। তার বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোম গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হক। নিহত নারীর দুই সন্তানের নাম তাবাসসুম (৮) ও মারুফ (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হাফেজা খাতুন ও তার দুই সন্তান রেললাইন পার হচ্ছিলেন। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনাজনিত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

নরসিংদী রেলস্টেশনের রেলওয়ে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’ 

নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Popular

More like this
Related

রাজনৈতিক সহিংসতার ৬০০ ঘটনায় নিহত ১৫৮

২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সারা...

চট্টগ্রাম-৪ আসনে নির্বাচন করতে পারবেন বিএনপির আসলাম চৌধুরী

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে...

সহিংসতা হচ্ছে তবে বাড়ছে না, নির্বাচন চ্যালেঞ্জের মুখে পড়বে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,...

রমজানে ঢাকায় ২৫ জায়গায় কম দামে বিক্রি হবে দুধ, ডিম ও মাংস

আসন্ন পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর...