গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে কেরোসিনভর্তি বোতল নিক্ষেপ

Date:

গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ টেলিকম ট্রাস্টের একটি রিসোর্টে কেরোসিনভর্তি বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় অবকাশযাপন কেন্দ্র ‘নিসর্গ রিসোর্ট’-এ এই ঘটনা ঘটে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিসর্গ রিসোর্ট থেকে কেরোসিনের মতো তরল পদার্থভর্তি দুটি কাচের বোতল উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা বোতল দুটি রিসোর্টের ভেতরে ছুড়ে মারলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা রিসোর্টের বাইরে থেকে বোতল দুটি ছুড়ে পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Popular

More like this
Related

অভিনব কাশ্যপের বিরুদ্ধে সালমান খানের মানহানি মামলা, যা বলল আদালত

বলিউড অভিনেতা সালমান খান ও নির্মাতা অভিনব কাশ্যপের মধ্যে...

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত অন্তত ৪০

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলায় সামরিক সদস্য ও বেসামরিক নাগরিকসহ...

মুশফিক জোড়া সেঞ্চুরির রেকর্ড গড়ার সুযোগ কেন পেলেন না?

ক্রিকেট ইতিহাসে ক্যারিয়ারের শততম টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড...

আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন...