গবেষণায় পাকিস্তানের সহযোগিতা চাইলেন তথ্য উপদেষ্টা

Date:

পূর্ব পাকিস্তান আমলের ২৪ বছরের বিভিন্ন আর্থসামাজিক ঘটনাবলি নিয়ে গবেষণায় বাংলাদেশের গবেষকদের সহযোগিতা করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

আজ মঙ্গলবার সচিবালয়ে মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় তথ্য উপদেষ্টা এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে মাহফুজ আলম বলেন, বাংলাদেশের অনেক গবেষক ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতিদিনের আর্থসামাজিক ঘটনাবলি নিয়ে গবেষণা করতে চান। গবেষণার জন্য পাকিস্তানের আর্কাইভে সংরক্ষিত এ-সংক্রান্ত ডকুমেন্ট সংগ্রহ করা প্রয়োজন।

বৈঠকে দুই দেশের গণমাধ্যমের উন্নয়নে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারের বিষয়ে উভয়পক্ষ আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন আর্থসামাজিক বিষয় নিয়েও আলোচনা হয়।

Popular

More like this
Related

‘ক্ষমতাবানদের সঙ্গে তাল মিলিয়ে চললেও কেউ নিরাপদ নয়’

সুইজারল্যান্ডের পর্যটন শহর দাভোসে চলছে বিশ্ব অর্থনীতি সম্মেলন। এখানে...

৯ গোলের পাগলাটে লড়াইয়ে জয়ের পর গার্দিওলার রসিকতা

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে ফুলহ্যামের মাঠে নয় গোলের...

রংপুরে হারিয়ে যাচ্ছে ‘শান্তির নিবাস’ মাটির ঘর

রংপুরের বদরগঞ্জ, মিঠাপুকুর, পীরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় হারিয়ে যাচ্ছে...

ট্রাম্পের ‘গাজা শান্তি পর্ষদে’ যোগ দিতে সম্মত নেতানিয়াহু

গাজায় টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি শান্তি পর্ষদ গঠন...