গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে নির্বাচন গুরুত্বপূর্ণ: ইইউ পর্যবেক্ষক

Date:

ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম)।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইইউ ইওএমের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইয়াবস।

ইভার্স ইয়াবস বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়, সেটি অত্যন্ত জরুরি।

ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকেরা নির্বাচনী প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, ২০০৮ সালের পর এবার প্রথম বাংলাদেশে পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। মিশনের ১১ সদস্যের একটি কোর টিম গত সপ্তাহে বাংলাদেশে এসেছে এবং ৫৬ সদস্যের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দল আজ দেশে পৌঁছানোর কথা।

এ ছাড়া, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে এর কয়েক দিন আগে অন্তত ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন।

এর পাশাপাশি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশের কূটনীতিক এবং কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রতিনিধিদের নিয়ে একটি পৃথক প্রতিনিধিদলও নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত হবে।

ইয়াবস বলেন, এই নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মাধ্যমে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের অংশীদারত্বের গুরুত্ব আবারও তুলে ধরা হলো।

Popular

More like this
Related

বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে...

রায়েরবাজারে সেনাবাহিনীর অভিযানে সিটি রুবেলসহ গ্রেপ্তার ১১

ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১০ মামলার...

চলন্ত বাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার...

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ অনুমোদন

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক...