খুলনায় সাবেক ছাত্রদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

Date:

খুলনা নগরীতে গুলি করে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দৌলতপুরের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাশিকুল আলম রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে তিনি যুবদলের সঙ্গে যুক্ত হন। তবে কোনো পদে ছিলেন কি না প্রাথমিকভাবে তা জানা যায়নি।

যে যায়গায় ঘটনাটি ঘটে তার পাশেই ফায়ার সার্ভিসের অফিস রয়েছে। এর বিপরীত পাশেই খুলনা কৃষি কলেজ। সেখানে তেলের মিল ও প্রায় দশটি দোকান রয়েছে। ঘটনার সময় আশপাশে লোকজন ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম ডেইলি স্টারকে গুলির ঘটনাটি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সাড়ে ১১টার দিকে দুইজন ব্যক্তি ওই এলাকা রেকি করে যান। এর পরই গুলি করে হত্যার ঘটনাটি ঘটে।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Popular

More like this
Related

ঈদের ছুটিতে দেখতে পারেন যে ৫ ওয়েব কনটেন্ট

প্রতি ঈদেই দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দর্শকদের জন্য আসে নতুন...

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ

রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ...

‘বাংলাদেশ আবারও আমাদের ভালোবাসি বলে হারিয়ে দিল’, শেহজাদের ক্ষোভ

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার কোনভাবেই মেনে নিতে পারছেন না...

কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: প্রধানমন্ত্রী

কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার কাজ করছে...