খুলনায় ছিনতাইকারীর ফসকে যাওয়া গুলিতে আরেক ছিনতাইকারী নিহত

Date:

খুলনার দিঘলিয়া উপজেলায় ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারীর ফসকে যাওয়া গুলিতে আরেক ছিনতাইকারী নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার স্টিমারঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মোবাইল ব্যাংকিং এজেন্ট তৌহিদুল ইসলাম দেয়ারা ঘাট এলাকায় তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। স্টিমারঘাট পৌঁছালে তিন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে তৌহিদুলের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি শুরু হয়। সে সময় এক ছিনতাইকারীর ছোড়া গুলিতে তাদেরই আরেক সদস্য গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ওই ব্যক্তির নাম সাগর। তার বাড়ি দিঘলিয়া উপজেলার দেয়ারা গ্রামে। ধস্তাধস্তিতে তৌহিদুলও আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

শাহ আলম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অপর দুই ছিনতাইকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

‘এখনো কোনো মামলা হয়নি, তবে বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে,’ বলেন তিনি।

Popular

More like this
Related

ইতালি কোচের সতর্কবার্তা: বসনিয়ার বিপক্ষে ‘আগুনঝরা’ লড়াই

ইতালির সামনে এখন শেষ বাধা বসনিয়া ও হার্জেগোভিনা। বিশ্বকাপ...

গোপালগঞ্জে হাসপাতালে ঢুকে রোগীকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক যুবককে কুপিয়ে...

জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা জামায়াত আমিরের

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার...

সৌহার্দ্য পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত করল বিআরটিএ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী নিয়ে পদ্মায় ডুবে...