খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে পড়ে পথশিশুর মৃত্যু

Date:

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় পড়ে সালমান (১২) নামে এক পথশিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে খিলগাঁও সি ব্লকে রংধনু বিল্ডার্সের নির্মাণাধীন ১০ তলা ভবনের লিফট শ্যাফট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে জানান, সকালে খবর পেয়ে সি ব্লকের ওই নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, সালমান নামটি ছাড়া তার অন্য কোনো পরিচয় বা ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Popular

More like this
Related

শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোয় ৯৪ মামলা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোর দায়ে...

মেহেরপুরে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

মেহেরপুর জেলা কারাগারে বন্দি গোলাম মোস্তফা (৫৫) নামের এক...

ময়মনসিংহে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা...

চট্টগ্রামে বিএনপির নির্বাচনী জনসভা চলছে

চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে। এই...