খিলগাঁওয়ে কাভার্ড ভ্যানচাপায় কলেজশিক্ষার্থী নিহত

Date:

রাজধানী ঢাকার খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সাহারোজ আরেফিন গালিব (১৯) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, গত রাত ১০টার দিকে খিলগাঁও নাগদারপাড় এলাকায় ওই শিক্ষার্থী নিহত হন।

তিনি আরও জানান, খিলগাঁও থানা পুলিশ গত রাতেই ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

নিহত শিক্ষার্থীর চাচা জহিরুল ইসলাম কলিম জানিয়েছেন, ইফতারের পর গালিব একাই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। বনশ্রীতে বাসায় ফেরার পথে নাগদারপাড় এলাকায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

স্বজনরা জানান, বাবা-মায়ের একমাত্র সন্তান গালিব ঢাকা ইম্পেরিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা শামসুল আরেফিন কুয়েত প্রবাসী। তাদের বাড়ি পিরোজপুরের সদর উপজেলা।

Popular

More like this
Related

সংসদ রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জাতীয়...

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্সের ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত

বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিসা)-এর উদ্যোগে আইসিটি খাতের বিভিন্ন...

যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার মহড়া চলাকালে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলাকালে পূর্ব...

গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, গণপরিবহনের জন্য...