খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

Date:

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন। 

দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এরইমধ্যে প্রধানমন্ত্রী নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া আজ সোমবার জানান, সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী আজ সকালে বলেন, প্রধানমন্ত্রী দিনাজপুরের বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখননের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রথম পর্যায়ে দিনাজপুরসহ দেশের ৫৪টি জেলায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে যাবেন। সেখানে তিনি তার নানা মো. ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।

Popular

More like this
Related

ট্রাফিক সিগন্যাল থেকে বিশ্বকাপের মঞ্চে: যেভাবে এলো হলুদ ও লাল কার্ড

ফুটবল মাঠে রেফারির পকেট থেকে হলুদ বা লাল কার্ড...

খাল পুনঃখনন হলে বাংলাদেশের কৃষি ও অর্থনীতির চিত্র বদলে যাবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে সরকার: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয়...

ভোট দিয়েছেন বলেই চাঁদাবাজি-দুর্নীতির লাইসেন্স দেইনি: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন,...