খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে

Date:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে জাতীয় পতাকায় মোড়ানো তার লাশবাহী ফ্রিজিং ভ্যানটি সেখানে পৌঁছায়।

এর আগে সকালে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯৬ নম্বর বাসভবনে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, দলের শীর্ষ নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন।

আজ দুপুর ২টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে শেরেবাংলা নগরে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

Popular

More like this
Related

শৈলকুপায় সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, চালক ও সহকারী নিহত

ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে...

আসন ভাগাভাগি নিয়ে জামায়াত-ইসলামী আন্দোলনে টানাপোড়েন

ইসলামপন্থী দলগুলোর ভোট এক ছাতার নিচে আনতে প্রায় সাড়ে...

সহপাঠী হত্যার বিচারের দাবিতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ

রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের...

ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালালে নামেনি ৮ ফ্লাইট

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আটটি...