খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য-চীনের চিকিৎসক দল আসছে কাল

Date:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডকে সহযোগিতার জন্য যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, যুক্তরাজ্যের চিকিৎসক দলটি আগামীকাল বুধবার সকালে এবং চীনের দলটি সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১০ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। 

গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এরপর চিকিৎসাধীন থাকা অবস্থায়ই তার অবস্থা খারাপ হয়।

 

Popular

More like this
Related

বিশ্বকাপে অফসাইড সিদ্ধান্তে এআইচালিত ‘থ্রিডি অ্যাভাটার’ ব্যবহার করবে ফিফা

আগামী ২০২৬ বিশ্বকাপে অফসাইড সিদ্ধান্ত আরও নিখুঁত করতে কৃত্রিম...

‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান

বিএনপির স্থগিত হওয়া 'দেশ গড়ার পরিকল্পনা' কর্মসূচি শুরু হচ্ছে...

ওয়াসিম ঝড়ে ম্লান সৌম্যের ফিফটি, নোয়াখালীর টানা ষষ্ঠ হার

ব্যক্তিগত কারণে প্রথম তিন ম্যাচ না খেলা সৌম্য সরকার...

ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ চেয়ে...