খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমাসহ পরিবারের সদস্যরা

Date:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে যান তারা। 

এ সময় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, তার মেয়ে জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের সময় তারা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করেন। এরপর দোয়া ও মোনাজাত করেন। 

খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল বুধবার জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

Popular

More like this
Related

চট্টগ্রামের হাসপাতালে খতনার সময় ৭ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের বহদ্দারহাটের একটি বেসরকারি হাসপাতালে খতনা করানোর সময় ৭...

‘প্রতিরক্ষা চুক্তি’ ও জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ–পাকিস্তান আলোচনা

পাকিস্তান সম্ভাব্য 'প্রতিরক্ষা চুক্তি' ও জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রি...

‘ডিএনএ নমুনা সংগ্রহ ন্যায়বিচারের পথে এক সাহসী পদক্ষেপ’

ডিএনএ নমুনা সংগ্রহ শুধু একটি ফরেনসিক কার্যক্রম নয়, এটি...

কারওয়ানবাজারে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর কারওয়ানবাজার সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতাকে...