খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Date:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। 

আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় ভারত সরকার ও জনগণের পক্ষে প্রতিনিধিত্ব করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এ উপলক্ষে বুধবার তিনি ঢাকায় সফর করবেন।

খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে তাকে দাফন করা হবে।

আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তিনি বিএনপির চেয়ারপারসন ও তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন।

Popular

More like this
Related

স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক, কনস্টেবল প্রত্যাহার

পুলিশ কনস্টেবল স্বামীর ইউনিফর্ম পরে ভিডিও তৈরি করে সামাজিক...

নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন

দলিল নিবন্ধন ব্যবস্থাকে আধুনিক, সময়োপযোগী ও ডিজিটাল করতে নিবন্ধন...

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা, ‘ফলস বুকিং’ নিষিদ্ধ

দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসায় সুশাসন নিশ্চিত, টিকিটের কৃত্রিম সংকট...

মান্না, আজাদসহ ৩৪ জনের মনোনয়নপত্র বাতিল

যাচাই-বাছাইয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জামায়াতে...