খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি থাকলেও ফ্লাই করার মতো শারীরিক অবস্থা নেই: মান্না

Date:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে, তবে তার শারীরিক অবস্থা এখন ফ্লাই করার মতো নয় বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আজ শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়ে চিকিৎসকদের সঙ্গে আলাপ শেষ গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

মান্না বলেন, চিকিৎসকরা মনে করছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা শিগগির ‘ফ্লাই করার মতো স্টেবল হবে’।

তিনি জানান, সিঙ্গাপুর ও ইউরোপের কয়েকটি দেশে নেওয়ার সম্ভাব্য বিকল্প ঠিক করা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি আশা করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।

 

Popular

More like this
Related

আইপিএল থেকে বাদ পড়েও কি টাকা পাবেন মোস্তাফিজ?

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল...

খালেদা জিয়া সব মানুষের নেত্রী: জামায়াত নেতা তাহের

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একজন 'দেশপ্রেমিক, গণতান্ত্রিক...

বাংলাদেশের খেলা শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানাতে বিসিবিকে বলেছেন ক্রীড়া উপদেষ্টা

রাজনৈতিক কারণে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা...

কালের কণ্ঠের ডিক্লারেশন বাতিল কেন নয়: হাইকোর্ট

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠের ডিক্লারেশন বাতিল করতে...