খলিলুর রহমান কি অন্তর্বর্তী সরকারে বিএনপির হয়ে কাজ করেছিলেন, প্রশ্ন নাহিদের

Date:

সদ্য গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় খলিলুর রহমানকে অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এখন প্রশ্ন আসে আগের অন্তর্বর্তী সরকারে তিনি কি ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছিলেন?

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথগ্রহণের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমরা বলছিলাম। আমরা দেখলাম ফলাফল কারচুপি হলো ও আমাদের অনেকগুলো আসনে হারিয়ে দেওয়া হয়েছে। পরিকল্পনা করে দুই তৃতীয়াংশ আসন সরকারি দল নিয়েছে, যেন সংবিধান সংস্কার না হয়। এই জটিলতার পুরাটাই একটা ইঞ্জিনিয়ারিং। আজ জাতির সামনে উন্মোচন হলো—খলিলুর রহমানের যোগ দেওয়ার মাধ্যমে।

তিনি বলেন, ছাত্র উপদেষ্টারা নিরপেক্ষতার স্বার্থে নির্বাচনের আগে পদত্যাগ করেছিলেন। তখন কিন্তু দোষ দেওয়া হয়েছিল—এই ছাত্র উপদেষ্টা একটা দলের সঙ্গে যুক্ত।

এনসিপির আহ্বায়ক বলেন, সরকারি দল হিসেবে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। গণভোটে যে গণরায় এসেছে ন্যায় ও সংস্কারের পক্ষে, সেই রায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

তিনি বলেন, গণভোট যেই আদেশের ভিত্তিতে হয়েছে—জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার বাস্তবায়নের আদেশে সুস্পষ্টভাবে লেখা আছে, জনগণের সার্বভৌম অভিপ্রায় জুলাই গণঅভ্যুত্থানে হয়েছিল, যার ভিত্তিতে সংস্কারের আকাঙ্ক্ষা, সে অনুযায়ী গণভোট হচ্ছে। গণভোটে যদি হ্যাঁ এর পক্ষে রায় আসে, তাহলে শপথ হবে একই অনুষ্ঠানে।

নাহিদ ইসলাম আরও বলেন, সুস্পষ্টভাবে আদেশে লেখা আছে—একই অনুষ্ঠানে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন এবং একই ব্যক্তির কাছে একই ব্যক্তির কাছেই তারা শপথ নেবেন এবং পরবর্তীতে কার্যক্রম আগাবে।

তিনি আরও বলেন, আজ যে তারা শপথ নিল না, এটাতে কিন্তু তারা চুক্তি ও সই করেছিল। জুলাই সনদ যার ভিত্তিতে হচ্ছে—পরবর্তীতে আদেশ হয়েছে এবং এই আদেশটাকেও কিন্তু তারা মেনে নিয়েছে, গণভোটকে তারা মেনে নিয়েছিল, গণভোটের অংশীদারও ছিল। ফলে যে ব্যাখ্যা তারা দিচ্ছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়।

‘কারণ গণভোট সংবিধানে নেই। গণভোটের বৈধতা হচ্ছে—সেই আদেশ মেনেই আমরা এই নির্বাচনে এবং গণভোটে অংশ নিয়েছি। ফলে এখানে একটা আইনি ও সাংবিধানিক সংকটও তৈরি হলো, আমরা জানি না এটা কীভাবে নিরসন হবে। আমাদের আহ্বান, তারা যেন দ্রুত সময়ের মধ্যে শপথ পাঠ করে এই সংকট নিরসন করে,’ যোগ করেন তিনি।

 

Popular

More like this
Related

বাংলাদেশের রাজনীতিতে নারী: অর্জন, আক্ষেপ ও অশনিসংকেত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের...

বিরোধীদলীয় নেতার সঙ্গে যুক্তরাজ্য-ভারত-পাকিস্তানের প্রতিনিধিদের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয়...

প্রধানমন্ত্রীর পিএস আশরাফ রেজা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে...

আমি আগেও বলেছি, বিসিবি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল: প্রতিমন্ত্রী আমিনুল

সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল হক নবনির্বাচিত বিএনপি সরকারের যুব...