ক্ষমা চেয়ে গাত্তুসো বললেন, ‘হজম করা অত্যন্ত কঠিন’

Date:

টানা তৃতীয়বারের মতো ইতালি বিশ্বকাপে যেতে না পারায় হতাশ, ক্ষুব্ধ দলটির সমর্থকরা। ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে শেষ হয়ে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের স্বপ্ন। এমন বিপর্যস্ত হারের পর আবেগঘন কণ্ঠে পুরো জাতির কাছে ক্ষমা চেয়েছেন ইতালির কোচ জেন্নারো গাত্তুসো।

গতকাল জেনিকার মাঠে নির্ধারিত সময়ের খেলা ১-১ ড্র থাকার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে যায় আজ্জুরিরা। ম্যাচের ৪১ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইতালি। দীর্ঘক্ষণ লিড ধরে রাখলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তারা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিধ্বস্ত গাত্তুসো বলেন, ‘এটি হজম করা অত্যন্ত কঠিন। আমি ব্যক্তিগতভাবে পুরো জাতির কাছে ক্ষমা চাচ্ছি। আমরা আবারও বিশ্বকাপে যেতে পারছি না—এটি ভাবতেই কষ্ট হচ্ছে। আমার খেলোয়াড়রা হৃদয়ের সবটুকু দিয়ে চেষ্টা করেছে, কিন্তু ইতালীয় ফুটবলের জন্য এটি এখন এক ব্যক্তিগত নরক।’

ম্যাচের ১৫ মিনিটে ময়েস কেনের গোলে এগিয়ে গিয়ে স্বপ্ন দেখেছিল ইতালি। কিন্তু ৭৮ মিনিটে হারিস তাবাকোভিচের গোলে সমতায় ফেরে বসনিয়া। টাইব্রেকারে ফ্রান্সেস্কো এসপোসিটো ও ব্রায়ান ক্রিস্তান্তের লক্ষ্যভ্রষ্ট শট ইতালির বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়।

এই হারের মাধ্যমে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হলো ইতালি। প্রথম সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দল হিসেবে তারা টানা তিনটি বিশ্বকাপ (২০১৮, ২০২২ ও ২০২৬) খেলার সুযোগ হারাল। ইতালির ফুটবল ইতিহাসে এই সময়টাকে এখন ‘স্থায়ী মহাপ্রলয়’ হিসেবে দেখা হচ্ছে।

গাত্তুসোর অধীনে নতুন শুরুর স্বপ্ন দেখলেও মাঠের পারফরম্যান্সে তার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হলো আজ্জুরিরা। এখন দেখার বিষয়, এই বিশাল ধাক্কা সামলে নীল জার্সিধারীরা কীভাবে ঘুরে দাঁড়ায়।

 

Popular

More like this
Related

হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগামী রোববার...

জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনে মধু আহরণে মৌয়ালরা

সুন্দরবনে এখন ফুল ফোটার মৌসুম। খলিসা, গরান, কেওড়াসহ নানা...

সংরক্ষিত নারী আসনের ভোট নিয়ে ইসির সভা ৬ এপ্রিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তারিখ ও...

আমেরিকা-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

বিশ্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গুরুত্ব হারিয়েছেন বলে মন্তব্য করেছেন...