কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি, কুপিয়ে জখম

Date:

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার রাত ৯টা ১০ মিনিটে শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মোহাম্মদ রাকিবকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহীদ মিনার সংলগ্ন স্টাফ কোয়ার্টারে তার বাসা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রক্তাক্ত অবস্থায় রাকিবকে হাসপাতালে নিয়ে যাওয়া জি এম ইশান সাংবাদিকদের বলেন, ‘আমরা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। এগিয়ে গিয়ে দেখি এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।’

আহত রাকিবের বন্ধু মো. রনি বলেন, ‘রাকিব কয়েকজন বন্ধুর সঙ্গে শহীদ মিনারের পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এসময় এক যুবক তাকে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের দিকে গিয়ে দেখি রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’

রাকিবের মাথায় গুলি লেগেছে এবং শরীরের একাধিক জায়গায় কোপানোর আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

ওসি মনিরুজ্জামান বলেন, ‘ঘটনার পরপরই শহীদ মিনার এলাকা থেকে লোকজন এক যুবককে আটক করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Popular

More like this
Related

ভিডিও বার্তায় মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন নেতানিয়াহু

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী...

শহীদ মিনারের সামনে গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আহত কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রাকিব (২৫)...

‘এমপির থার্টি পারসেন্ট’ চেয়ে বিএনপি নেতার অডিও ফাঁস, গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান

ভিজিএফ কার্ডের বরাদ্দ নিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়ন...

খিলক্ষেতে বিদ্যুতের তার বসাতে গিয়ে ৩ কর্মীর মৃত্যু

রাজধানীর খিলক্ষেতে মাটির নিচে বিদ্যুতের তার বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট...