কেউ চাঁদা দাবি করলে তাকে জেলে থাকতে হবে: শিমুল বিশ্বাস

Date:

পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, কেউ যদি কোনো কাজে চাঁদা দাবি করে তাকে জেলে থাকতে হবে।‌

শিমুল বিশ্বাস গতকাল সোমবার ও আজ মঙ্গলবার পাবনায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।

তিনি আজ পাবনা শহরের চাঁদমাড়ি থেকে নয়নামতি পর্যন্ত রাস্তার কাজ ও ছাতিয়ানী থেকে বুদের হাট পর্যন্ত রাস্তার কাজ উদ্বোধন করেন।

এর আগে গতকাল শহরের আতাইকোলা রোড, বগা মিয়া রোড‌‌, খেয়াঘাট ব্রিজ থেকে পিএন রোড পর্যন্ত মোট ১ হাজার ৩৫০ মিটার দৈর্ঘ্যের সড়ক, ড্রেন, ফুটপাত ও সড়কবাতি নির্মাণকাজের উদ্বোধন করেন।

সোমবার শহরের পুরাতন বিআরটিসি স্ট্যান্ডের সামনে আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে এসব কার্যক্রম শুরু হয়।

উন্নয়ন কাজের উদ্বোধন করে শিমুল বিশ্বাস সবাইকে সতর্ক করে বলেন, ‘কেউ যদি এসব কাজসহ কোনো ধরনের কাজে কারো কাছ থেকে চাঁদা দাবি করে, তাকে জেলে থাকতে হবে।’

‘উন্নয়ন কর্মকাণ্ডে কোনো রকম অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজি প্রশ্রয় দেওয়া হবে না’ বলে হুঁশিয়ারি দেন তিনি।
 

Popular

More like this
Related

খামেনিকে হত্যার গোয়েন্দা তৎপরতা চলছিল যেভাবে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার আগে তেহরানের...

বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় এনসিপির এমপি অবরুদ্ধ

নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে জামায়াতে ইসলামীর এক অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি...

আলোচনার জন্য ইরান খুব দেরি করে ফেলেছে: ট্রাম্প

ইরান আলোচনার চেষ্টা করেছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

হালান্ডের চোট নিয়ে যা বললেন গার্দিওলা

ম্যানচেস্টার সিটির জন্য স্বস্তির খবর দিলেন পেপ গার্দিওলা। প্রিমিয়ার...