কুয়েতে মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের হামলা

Date:

কুয়েতে মার্কিন ঘাঁটিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

ইরানের সামরিক বাহিনীর বরাতে আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি ও সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, কুয়েতের উত্তর-পশ্চিমে ক্যাম্প বুহরিং ও দক্ষিণে ক্যাম্প আরিফজানে এ হামলা চালানো হয়।

ক্যাম্প বুহরিং আগে ক্যাম্প উদাইরি নামে পরিচিত ছিল। কুয়েতের উত্তর-পশ্চিমাঞ্চলে বড় মার্কিন সামরিক ঘাঁটি এটি।

কুয়েত সিটির দক্ষিণে অবস্থিত ক্যাম্প আরিফজানও যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, এটি মূলত লজিস্টিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।

দুই হামলার বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

এর আগে কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত হয়।

Popular

More like this
Related

মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি ইরানের

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ড্রোন...

৪৯৯ রান, ৩৪ ছক্কার ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

হার্দিক পান্ডিয়ার থ্রো ধরে সঞ্জু স্যামসন স্টাম্প ভেঙ্গে দিতে...

মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ভূমিকা রাখতে...

উপসাগরীয় অঞ্চলে আটকা প্রায় ৩৫ হাজার নাবিক ও যাত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় ২০ হাজার...