কুয়েতে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে, ৭৫ মিনিটে একটি তালাক

Date:

কুয়েতে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে এবং প্রতি ৭৫ মিনিটে একটি তালাক নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।

বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা বিভাগ শরিয়া নোটারাইজেশন বিভাগের মাসিক তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করেছে বলে গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে। 

এতে বলা হয়, গত নভেম্বর মাসে বিয়ে, তালাক, পুনর্মিলন, আইনি নোটিশ ও ইসলাম গ্রহণসংক্রান্ত ১০ হাজারের বেশি লেনদেন নথিভুক্ত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ওই মাসে বিয়ে ও পুনর্মিলনসংক্রান্ত মোট ১ হাজার ২৫২টি লেনদেন নথিভুক্ত হয়। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪২টি বা প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে হয়েছে।

তথ্য অনুযায়ী, শুধু বিয়ের সংখ্যা ছিল ১ হাজার ১৪৩টি, যা গড়ে প্রতিদিন ৩৮টি চুক্তির সমান। এসব বিয়ের ক্ষেত্রে কুয়েতি দম্পতিদের অংশগ্রহণ ছিল প্রায় ৭৪ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিয়ের চুক্তির প্রায় ৮২ শতাংশ বিভাগটির বাইরে অনুমোদিত কাজিদের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

একই সময়ে মোট ৫৯৫টি তালাকের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা দিনে গড়ে ২০টির মতো। এসব তালাকের মধ্যে কুয়েতি দম্পতিদের অংশ ছিল প্রায় ৫৯ শতাংশ।

এ ছাড়া নভেম্বর মাসে ৯২টি পুনর্মিলন মামলা নিবন্ধিত হয়েছে। এর বেশিরভাগই আনুষ্ঠানিক পুনর্মিলন সনদের মাধ্যমে নথিভুক্ত করা হয়।

বিচার মন্ত্রণালয়ের মতে, এ পরিসংখ্যান কুয়েতজুড়ে শরিয়া নোটারাইজেশন সেবার প্রতি ধারাবাহিক ও উচ্চ চাহিদার প্রতিফলন।

টাইমস অব আরব জানিয়েছে, সরকারি মাধ্যম এবং ইসলাম গ্রহণসংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে মোট ৫২ হাজার ৩৫৯টি কার্যক্রম সম্পন্ন হয়েছে, যা গড়ে প্রতিদিন ১ হাজার ৭৪৫টি।

এগুলোর মধ্যে ৯৯ দশমিক ৯ শতাংশ লেনদেন সরকারি মাধ্যমে সম্পন্ন হয়েছে। অনলাইনে ইসলাম ধর্ম গ্রহণসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়েছে মাত্র ৫৮টি ক্ষেত্রে।

Popular

More like this
Related

আইসিসির নভেম্বর মাসের সেরার লড়াইয়ে তাইজুল

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজে তাইজুল ইসলাম...

গণভোটের জন্য শিগগির আসছে অধ্যাদেশ

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের...

করাচির গুল প্লাজার অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬৭

পাকিস্তানের করাচি শহরের গুল প্লাজার মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা...

জয়ের সুযোগ হাতছাড়া করায় বিরক্ত আমোরি

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরি তার দলের 'কিলার ইনস্টিংক্টের'...