কুমিল্লা ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Date:

কুমিল্লা ও দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। 

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিল এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুইজন নিহত হন।

আজ সোমবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—মাইক্রোবাস চালক মো. শাহীন (৪০) ও যাত্রী ইব্রাহিম হোসেন (১৫)। তারা দুজনেই কুমিল্লার ব্রাহ্মণপাড়া এলাকার বাসিন্দা।

ওসি জানান, ভোরে দ্রুতগতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শাহীন ও ইব্রাহিম মারা যান।

দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পরিদর্শক এরশাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ বাজার এলাকায় ডিজেলচালিত একটি থ্রি-হুইলারের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সকালে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের গোলাপগঞ্জ বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু।

নিহত ফিরোজ কবির (৪৫) উপজেলার ফতেহপুর গ্রামের নওশাদ আলীর ছেলে।

দ্য ডেইলি স্টারকে ওসি মিন্টু মুঠোফোনে জানান, ‘সকাল ৯টার দিকে ফিরোজ গোলাপগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে থ্রি-হুইলারটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।’

‘তাকে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় । অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে তার মৃত্যু হয়,’ বলেন ওসি। 

এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় মামলা হয়েছে। চালককে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে পুলিশ।

Popular

More like this
Related

৩১ ছক্কার রেকর্ডের ম্যাচে জিম্বাবুয়েকে বিধ্বস্ত করল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ আড়াইশ ছাড়ানো পুঁজি গড়ার পর ম্যাচের ফল...

এবার রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে...

এবার ৯ সচিবের চুক্তি বাতিল করলো সরকার

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয়জন সচিব ও সিনিয়র সচিবের অবশিষ্ট...

সংঘাতের ৪ বছর: অবিচল ইউক্রেন এবং বদলে যাওয়া বিশ্ব

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের চার বছর পূর্ণ হচ্ছে ২৪ ফেব্রুয়ারি।১...