কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক উল্টে নিহত ৭

Date:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চালবোঝাই ট্রাক উল্টে অন্তত সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি থানার হাসানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মোহাম্মদ আফজাল হোসেন, সোহরাব হোসেন, সালেক, সুমন, বিষু, আবু হোসেন ও আব্দুর রশিদ।

জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। ওই সময় ট্রাকের ওপর ১৩ জন আরোহী ছিলেন। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজন নিহত হন এবং আরও ছয়জন আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

ওসি ইকবাল বাহার জানান, ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

Popular

More like this
Related

জীবদ্দশায় সম্পত্তি দান ও বৃদ্ধ বয়সের সুরক্ষা: সঠিক পদক্ষেপ, তবে দূর করতে হবে আইনি অস্পষ্টতা

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গত ৩০ জুলাই জানিয়েছেন, সরকার সম্পত্তি...

৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বাংলাদেশের নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আট...

অশ্রুসিক্ত নেইমার বললেন, ‘এখানেই শেষ করলাম’

দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেকের খানিক আগে মাঠে নেমেছিলেন নেইমার। একের...

হিরো নয়, অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল: নাদের চৌধুরী

নাদের চৌধুরীর অভিনয়জীবন শুরু হয় মঞ্চনাটক দিয়ে। টেলিভিশনের সাড়া...