কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা: ২ গেটম্যান বরখাস্ত, ৩ তদন্ত কমিটি গঠন

Date:

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট লেভেল ক্রসিংয়ের দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ রোববার সকালে তাদের বরখাস্ত করা হয়। তারা হলেন- হেলাল উদ্দিন ও মেহেদী হাসান। তাদের বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে পূর্বাঞ্চলের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য কর্মকর্তা) রেজাউল করিম সিদ্দিকী।

এদিকে এই দুর্ঘটনার তদন্তে পৃথক দুটি কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত এসব কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর মধ্যে একটি বিভাগীয় এবং অপরটি জোনাল পর্যায়ের তদন্ত কমিটি।

বিভাগীয় পর্যায়ের ৬ সদস্যের তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান। অপরদিকে, জোনাল পর্যায়ের ৬ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ সফিকুর রহমানকে।

বিভাগীয় তদন্ত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিভাগীয় প্রকৌশলী-১ আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মো. রেজওয়ান-উল-ইসলাম, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. আশিকুর রহমান, বিভাগীয় মেডিকেল অফিসার তাহামিনা ইয়াছমিন এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহ।

অন্যদিকে, জোনাল তদন্ত কমিটির সদস্য হিসেবে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) সাদেকুর রহমান, চিফ সিগন্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার (পূর্ব) তারেক মোহাম্মদ শামছ তুষার, চিফ মেডিকেল অফিসার (পূর্ব) ডা. ইবনে সফি আব্দুল আহাদ এবং চিফ কমান্ড্যান্ট, আরএনবি (পূর্ব) মো. জহিরুল ইসলাম।

এদিকে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদেক চৌধুরীর নেতৃত্বে পৃথক একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আজ রোববার ভোর রাত ৩টার আগে আগে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উঠে গেলে ঢাকাগামী একটি মেইল ট্রেন বাসটিকে ধাক্কা দেয়।

এই ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হন এবং আহত হন আরও কয়েকজন যাত্রী। হতাহতরা সবাই বাসযাত্রী।দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

Popular

More like this
Related

লিগ কাপ ফাইনাল ম্যান সিটির ‘সামর্থ্য প্রমাণের বড় পরীক্ষা’, বলছেন গার্দিওলা

গার্দিওলা মনে করেন, লিগ কাপের ফাইনালে আর্সেনালের বিপক্ষে লড়াইটি...

ফেনীতে যানবাহনের জটলায় বাসের ধাক্কা, নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় যানবাহনের জটলায় দ্রুতগতির বাসের...

কুমিল্লায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে

কুমিল্লায় লেভেল ক্রসিংইয়ে উঠে পড়া বাসে ট্রেনের ধাক্কায় নিহত...

হলে হলে ছুটছেন তারকারা

অনেক দিন ধরেই ঈদে বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ার...