কুমিল্লায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে

Date:

কুমিল্লায় লেভেল ক্রসিংইয়ে উঠে পড়া বাসে ট্রেনের ধাক্কায় নিহত ১২ জনের পরিচয় জানা গেছে। আজ রোববার ভোর রাত ৩টার আগে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৩ জন ঝিনাইদহের মহেশপুরের একই পরিবারের বাসিন্দা। তারা হলেন— পিন্টুর স্ত্রী লাইজু আক্তার (২৯) ও তাদের দুই সন্তান খাদিজা (৬) ও মরিয়ম (৩)। এ ছাড়া একই উপজেলার পানসি ডিঙ্গি এলাকার মোক্তার বিশ্বাসের ছেলে মো. জেয়াদ বিশ্বাস (২৫) নিহত হয়েছেন।

যশোরের চৌগাছা উপজেলার আজমপুর গ্রামের খন্দকার সিরাজুল আলম (৬০) ও তার স্ত্রী কোহিনুর বেগম (৫৫) দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। সিরাজুল আলম ওই গ্রামের ফকির চান বিশ্বাসের ছেলে।

ঢাকার তেজতুরী বাজারের বাসিন্দা মৃত সালামত উল্লাহর ছেলে বাবুল চৌধুরী (৫৩) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ সোহেল রানা (৪৮) দুর্ঘটনায় নিহত হয়েছেন।

লক্ষ্মীপুর জেলার সায়িদা (৯) নামের এক শিশু প্রাণ হারিয়েছে; সে সিরাজুদদৌলার কন্যা। এ ছাড়া চাঁদপুরের কচুয়া উপজেলার চাপাতলি পাটোয়ারী বাড়ির মমিনুল হকের ছেলে মোহাম্মদ তাজুল ইসলাম (৭০) নিহত হয়েছেন।

মাগুরার মুহাম্মদপুর উপজেলার বালুখালি গ্রামের ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৫) এবং নোয়াখালীর সুধারামপুর উপজেলার সুকিগঞ্জ এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে মো. রায়হান (২৮) নিহতদের তালিকায় রয়েছেন।

নিহতদের পরিচয় জানিয়ে কুমিল্লা মেডিকেল কলেজে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার বলেন, ১২ জনের মরদেহ হাসপাতালের মর্গে আছে।  

এই দুর্ঘটনায় রেলওয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান তাৎক্ষণিকভাবে নিহতদের পরিবারের জন্য ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আজ রোববার ভোর রাত ৩টার আগে আগে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উঠে গেলে ঢাকাগামী একটি মেইল ট্রেন বাসটিকে ধাক্কা দেয়।

ঘটনায় সংশ্লিষ্ট লেভেল ক্রসিংয়ের দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ রোববার সকালে তাদের বরখাস্ত করা হয়। তারা হলেন- হেলাল উদ্দিন ও মেহেদী হাসান।

 

 

Popular

More like this
Related

রাজধানীতে উৎসবের আমেজ: বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরের একদিন পার হলেও আনন্দের রেশ কাটেনি...

রেলক্রসিংয়ে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণ করা হবে: রেল প্রতিমন্ত্রী

রেল দুর্ঘটনা রোধে সারা দেশের পুরোনো রেলক্রসিংগুলোতে ওভারপাস ও...

লিগ কাপ ফাইনাল ম্যান সিটির ‘সামর্থ্য প্রমাণের বড় পরীক্ষা’, বলছেন গার্দিওলা

গার্দিওলা মনে করেন, লিগ কাপের ফাইনালে আর্সেনালের বিপক্ষে লড়াইটি...

ফেনীতে যানবাহনের জটলায় বাসের ধাক্কা, নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় যানবাহনের জটলায় দ্রুতগতির বাসের...