কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায়

Date:

দুই হালি ডিমের দাম কতো হতে পারে? ভাবছেন বর্তমানে বাজার মূল্যের দিকে তাকালে এই ডিমের দাম আর কতইবা হবে! সর্বোচ্চ ৮০ কিংবা ১০০ টাকা।

যেখানে কেউ ২০০ টাকায় দুই হালি ডিম কিনলেই মনে হয় বড্ড লোকসান হয়েছে, সেখানে দুই হালি ডিম ২০০০ টাকায় বিক্রি হয়েছে।

এই ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের নামাপাড়া গ্রামের একটি মসজিদে।

স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শবে বরাত উপলক্ষে নামাপাড়া কেন্দ্রীয় মসজিদে হাঁস ও মুরগির দুই হালি ডিম দান করেন স্থানীয় দুই বাসিন্দা। এশার নামাজের পরে মসজিদ কমিটি সেই ডিম নিলামে তোলে।

স্থানীয় বাসিন্দা মানিক মিয়া শুরুতেই এক হালি ডিম ৩০০ টাকায় কিনে নেন। এ সময় আগ্রহী মুসল্লিদের মধ্যে ডিম কিনতে তুমুল প্রতিযোগিতা শুরু হয়। দ্বিতীয় দফার নিলামে ১০০০ টাকায় বাকি এক হালি ডিম কিনে নেন স্থানীয় বাদল মিয়া।

প্রথম ক্রেতা মানিক মিয়া তার কেনা এক হালি ডিম পুনরায় মসজিদে দান করে দেন। মুসল্লিদের মধ্যে তখন আবারও প্রতিযোগিতা শুরু হয়। শেষে স্থানীয় এক বাসিন্দা ৭০০ টাকায় সেই ডিম কিনেন।

সর্বোচ্চ দামে কেনা ডিমের ক্রেতা বাদল মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মসজিদ থেকে কেনা জিনিস খেলে অসুখ ভালো হতে পারে, এই বিশ্বাস থেকেই ডিমগুলো কিনেছি।’

নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রবিউল ইসলাম বলেন, ‘ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশনা রয়েছে। মসজিদের জিনিসপত্র কিনে নেওয়ায় আল্লাহ বরকত পাওয়া যায়।’

‘নিলামে বিক্রিলব্ধ অর্থ মসজিদের উন্নয়নের কাজে ব্যয় করা হবে,’ জানান তিনি।

Popular

More like this
Related

বাংলাদেশে চীনের প্রভাব ঠেকাতে সক্রিয় ওয়াশিংটন

দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান আধিপত্য নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এ...

বিমানবন্দরে টাকাসহ আটক জামায়াত নেতা সিসিইউতে

সৈয়দপুর বিমানবন্দর থেকে টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর...

নির্বাচনের পরিবেশ ‘সো ফার সো গুড’: নজরুল ইসলাম খান

আগামীকাল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ...

একটি কেন্দ্রে রাতেই জালভোট দেওয়ার অভিযোগে উত্তেজনা, হাতাহাতি

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের একটি কেন্দ্রে...