কাল থেকে সব জ্বালানি তেলের দাম বাড়ছে লিটারে ২ টাকা

Date:

ডিসেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছে সরকার।

ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনে প্রতি লিটারে ২ টাকা করে দাম বাড়বে। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃদ্ধিকৃত নতুন দাম ১ ডিসেম্বর, সোমবার থেকে কার্যকর হবে।

ডিজেলের দাম প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে বাড়িয়ে ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, পেট্রোল ১১৮ টাকা থেকে বৃদ্ধি করে ১২০ টাকা এবং কেরোসিনের মূল্য ১১৪ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

Popular

More like this
Related

তারেক রহমানের ফেরার বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকার...

ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর শুরু, বাংলাদেশে কবে আসবে

বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার পারদ চড়িয়ে মরুর বুকে নামল সোনালী...

টিউলিপের সাজা নিয়ে যা লিখেছে গার্ডিয়ান

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট...

বিসিবিকে সাহস দেখাতে বললেন আকরাম

আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে রেকর্ড মূল্যে...