কামরাঙ্গীরচরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

Date:

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার একটি বাসায় বাথরুমে ধরে রাখা বালতির পানিতে পড়ে এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার চান মসজিদ কসাই গলিতে এই দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে শিশুটির মা ময়না আক্তার জানান, তাদের বাড়ি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায়। তার স্বামী ওমর ফারুক পেশায় রিকশাচালক। তারা চান মসজিদ কসাই গলির একটি সাততলা ভবনের চারতলায় ভাড়া থাকেন।

‘আমার মেয়ে ফারজানা আক্তার সন্ধ্যায় আমার মায়ের (মর্জিনা বেগম) সঙ্গে খেলছিল। হঠাৎ মেয়েকে দেখতে না পেয়ে মা খুঁজতে শুরু করে। বাথরুমে গিয়ে দেখে পানিভর্তি বালতির মধ্যে আমার মেয়ে উপুড় হয়ে পরে আছে। অচেতন অবস্থায় আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি,’ বলেন ময়না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত করবে।’

Popular

More like this
Related

মহেশখালীতে ২ স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

কক্সবাজার–মহেশখালী নৌপথে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত...

নদী খননের টাকা মুখ দিয়ে ঢুকে পেটে চলে গেছে: জামায়াত আমির

খননের অভাবে কুষ্টিয়ার প্রধান নদী পদ্মা ও গড়াই মরুভূমিতে...

চানখাঁরপুল মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের...

নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও...