কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে তরুণ নিহত

Date:

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে রকি (২৫) নামে এক তরুণ নিহত হয়েছেন। পেশায় তিনি মুদি দোকানের কর্মচারী ছিলেন।

গতকাল সোমবার রাত সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচরের আশরাফাবাদ হাইস্কুলের সামনে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আজ ভোর পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

হাসপাতালে পথচারী মো. রানা জানান, রাতে মাতবর বাজার আশরাফাবাদ হাইস্কুলের সামনে ওই তরুণ রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। দেখতে পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে, তা দেখেননি তিনি।

নিহত রকির বাবা আবু সাঈদ জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালী গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচরের চেয়ারম্যান বাড়ি মোড় বড়গ্রাম এলাকায় থাকেন। রকি একটি মুদি দোকানে কাজ করতেন। ভোরে খবর পেয়ে ঢাকা মেডিকেলে গিয়ে তার মরদেহ দেখেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবকের দুই পায়ের ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কামরাঙ্গীরচর থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Popular

More like this
Related

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৬৮ হাজার প্রবাসীর নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে...

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব নেপালে, সূচি ঘোষণা

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর বাছাইপর্বের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা...

খালেদা জিয়ার জন্য সারা দেশে দোয়া-প্রার্থনার আহ্বান সরকারের

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দেশের সব মসজিদে...

জয়-মেহেদীর ঝড়ো ব্যাটিংয়ের পর আমির জামালের তোপ

তিনে নেমে আগ্রাসী ব্যাটিংয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দিলেন...