কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে ৭ আরোহীর সবাই নিহত

Date:

কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত হয়েছেন।

আজ রোববার সকালে আরব উপসাগরীয় অঞ্চলে কাতারের জলসীমায় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে তিনজন তুরস্কের নাগরিক ও বাকি চারজন কাতার সেনাবাহিনীর  সদস্য। 

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত একজন দেশটির সেনাবাহিনীর সদস্য ও বাকি দুজন তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের কর্মী। 

ইতোমধ্যে নিহতদের নাম প্রকাশ করেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

তারা জানায়, নিয়মিত দায়িত্ব পালনের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

Popular

More like this
Related

‎লালমনিরহাটে ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কা, আহত ৮

লালমনিরহাট শহরে ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় অন্তত আটজন আহত...

কুড়িগ্রামে ছেলের শাবলের আঘাতে বাবা নিহত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক কলহের ঘটনায় ছেলের আঘাতে প্রাণ হারিয়েছেন...

আজ রাতে ঈদের বর্ণাঢ্য ‘ইত্যাদি’

প্রতিবছরের মতো এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি...

‘আনন্দমেলা’য় বৈচিত্র্যময় আয়োজন

প্রতি বছরের মতো এবারও ঈদে থাকছে বিটিভির সুপরিচিত ম্যাগাজিন...