কাজে যোগ দিলেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ

Date:

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণকে আগের পদে বহাল করা হয়েছে।

ইতোমধ্যে তিনি কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

মমেক হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শোকজের জবাবে সন্তুষ্ট হয়ে ধনদেব চন্দ্র বর্মণকে ক্ষমা করে দিয়েছেন ডিজি। ফলে আজ থেকেই তিনি কাজে যোগ দিয়েছেন।’

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর মমেক হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। পরে হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারের ভেতরে টেবিল থাকার কারণ জানতে চান তিনি। এসময় জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মণ তার সঙ্গে তর্কে জড়ান। এ কারণে তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

Popular

More like this
Related

যুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি করেন চালক, ৬ লাখ টাকা দাবি

পরিকল্পনা কমিশনের এক যুগ্ম সচিবকে তার নিজের সরকারি গাড়ির...

স্কটল্যান্ডের বিশ্বকাপ দলে আফগান বংশোদ্ভূত জাইনুল্লাহ

নানা নাটকীয়তায় বাংলাদেশ বাদ পড়ার পর জায়গা পাওয়া স্কটল্যান্ড...

ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিংকে কেন্দ্র করে যুবক গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া এলাকায় ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এক...

ক্রিকেটের ভরা মৌসুমে বাংলাদেশের ক্রিকেটের স্থবিরতা কি চলতেই থাকবে?

​বাংলাদেশ ক্রিকেট যেন এক দিকভ্রান্ত পথিক, চলার পথ লক্ষ্যহীন,...