কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম আটক

Date:

কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে আটক করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার সামনে থেকে তাকে আটক করা হয়।

দারুস সালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে ১০ থেকে ১৫ জনের একটি দল চিড়িয়াখানার সামনে ফাহিমের গাড়ি আটকে দেয়। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এমদাদ হোসেন বলেন, পুলিশ যাওয়ার আগে স্থানীয় লোকজন ফাহিমকে আটক করে রেখেছিল। পরে আমরা তাকে থানায় নিয়ে আসি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় ফাহিম অভিযুক্ত। মামলাগুলো পর্যালোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

Popular

More like this
Related

গিটার বাজানো শিখেছেন শাকিব খান

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিনে প্রকাশ পেয়েছে...

সার্জারির পর কেমন আছেন অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু

ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু। টেলিভিশন...

কুষ্টিয়ায় আ. লীগ নেতাকে গুলি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে...

আমিই পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের প্রার্থী: মমতা

ভোটারদের তার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা...