কক্সবাজারে দুর্ঘটনার কবলে ওজিল–বিলাল এরদোয়ানের গাড়িবহর, সবাই অক্ষত

Date:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে সাবেক জার্মান ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ানের ছেলে নেকমেদ্দিন বিলাল এরদোয়ানের গাড়িবহর। তবে এতে কেউ আহত হননি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে।  

উখিয়ার শাহপরীর দ্বীপ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি ব্যাটারিচালিত অটোরিকশা হঠাৎ প্রটোকল ভেঙে ভিআইপি গাড়িবহরে ঢুকে পড়ে। এ সময় বহরের একটি গাড়ির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ওজিল বা তুরস্কের প্রতিনিধিদলের কেউ আহত হননি। তবে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।

ওসি সাইফুল ইসলাম আরও বলেন, দুর্ঘটনায় আহত অটোরিকশাচালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

এর আগে মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিকেলে ৪ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা তরুণদের সঙ্গে ওজিল ফুটবল খেলেন। পরে সন্ধ্যায় সেখানে ইফতারিতে অংশ নেন।

 

 

Popular

More like this
Related

তারেক রহমানকে অভিনন্দন স্টারমারের, একসঙ্গে কাজ করার প্রত্যাশা

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী...

জাদরান-নবীর দাপটে কানাডাকে উড়িয়ে আফগানদের সান্ত্বনার জয়

ইব্রাহিম জাদরানের অপরাজিত ৯৫ রানের ঝলক আর মোহাম্মদ নবীর...

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

চিকিৎসকরা ঠিক মতো সেবা দিচ্ছেন কি না, সেটার সরেজমিন...

২৬ বছর ধরে বিনা টাকায় খতম তারাবিহ পড়ান তিনি

কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পুরান থানা এলাকায় অবস্থিত ‘শহীদি মসজিদ’।...