কক্সবাজারে ঘাটে বাঁধা সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

Date:

কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করা সেন্টমার্টিনগামী একটি জাহাজে আগুন লেগেছে। আজ শনিবার সকাল সাতটার দিকে ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামের জাহাজটিতে এ ঘটনা ঘটে।

আগুনে জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার সময় জাহাজে কোনো পর্যটক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সকালে ঘাটে নোঙর করা অবস্থায় হঠাৎ জাহাজটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা শারমিন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটকদের জাহাজে ওঠার বিষয়টি তদারক করতে প্রশাসনের কর্মকর্তারা সকালেই ঘাটে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন পাশের অন্য জাহাজগুলোতে ছড়াতে পারেনি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শহীদুল আলম জানান, আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Popular

More like this
Related

খালেদা জিয়ার জানাজা কাল দুপুরে সংসদের দক্ষিণ প্লাজায়, সমাহিত হবেন জিয়াউর রহমানের পাশে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা...

খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে...

রুমিন-নীরবসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার

রুমিন ফারহানা ও সাইফুল আলম নীরবসহ নয়জনকে বিএনপি থেকে...

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ...