ওসিকে গালাগাল: বাহুবল উপজেলা বিএনপি সভাপতি আটক

Date:

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মুঠোফোনে গালিগালাজ করার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রবিবার দুপুর ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, বাহুবল থানার ওসির সঙ্গে অশালীন ভাষায় কথা বলার একটি অডিও ক্লিপ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার একদিন পর তাকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে জনৈক ব্যক্তির উত্তপ্ত বাক্যবিনিময় ও গালিগালাজের একটি অডিও ক্লিপ গত শনিবার বিকেল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই কণ্ঠটি উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের বলে দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে আইনি পদক্ষেপ নেয় পুলিশ।

তবে গ্রেপ্তারের আগে সকালে সাংবাদিকদের কাছে অডিও ক্লিপটির সত্যতা অস্বীকার করেন বিএনপি নেতা তুষার। তিনি দাবি করেন, ‘গত দুই মাস ধরে আমি ওসিকে ফোন করিনি। আমি আমার ম্যানেজারের সঙ্গে কথা বলছিলাম। কেউ অডিওটি সম্পাদনা করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।’

 

Popular

More like this
Related

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আটক নীতি যেভাবে আপত্তিকর হয়ে উঠেছে

প্রথম আলোতে ২০২৫ সালের আগস্টে লিখেছিলাম, ২০২৪ সালের অক্টোবরে—অর্থাৎ...

ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর গুলি, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্ধারিত সীমানার বাইরে মেঘনা নদী থেকে...

সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসবে...