ওসাসুনার কাছে হেরে বার্সার সুযোগ করে দিল রিয়াল

Date:

আগের সপ্তাহেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিলো রিয়াল মাদ্রিদ। তবে এই অবস্থান ধরে রাখা নিজেরাই বেশ কঠিন করে দিল তারা। লা লিগার শিরোপা লড়াইয়ে ফের খেল বড় ধাক্কা। 

শনিবার ওসাসুনার কাছে ২-১ গোলে হেরে মাঠ ছেড়েছে লিগ টেবিলের শীর্ষে থাকা দলটি। রিয়ালের এই হারে কপাল খুলতে পারে বার্সেলোনার; রবিবার লেভান্তেকে হারাতে পারলেই চিরপ্রতিদ্বন্দ্বীদের টপকে শীর্ষে উঠে যাবে কাতালানরা।

বর্তমানে এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা বার্সার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে মাদ্রিদ।

এদিন প্রথমার্ধে আন্তে বুদিমিরের পেনাল্টি গোলে লিড নেয় ওসাসুনা। বিরতির পর ৭৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে আলভারো আরবেলোয়ার দল। সমতা ফেরার পর রিয়াল সমর্থকরা জয়ের স্বপ্ন দেখলেও ম্যাচের ৯০ মিনিটে নাটকের জন্ম দেন রাউল গার্সিয়া। তার লক্ষ্যভেদী শটে জয় নিশ্চিত হয় ওসাসুনার, যা শিরোপা লড়াইয়ে নতুন মোড় এনে দিয়েছে।

Popular

More like this
Related

ইরানে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারবিরোধী বিক্ষোভ করেছেন। এটি গত...

ফাইনাল হারের সেই স্মৃতি ‘স্রেফ ভুলে গেছে’ দক্ষিণ আফ্রিকা

২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার জন্য সেই আক্ষেপের ফাইনাল। শিরোপার...

আফগানিস্তানে পাকিস্তানের হামলা

পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানে হামলা চালিয়েছে। তারা বলেছে, সাম্প্রতিক...

তিলকের মন্থর ব্যাটিং ‘কৌশলেরই অংশ’, বললেন সূর্যকুমার

টি-টোয়েন্টি বিশ্বকাপে মন্থর ব্যাটিংয়ের কারণে সমালোচনার মুখে থাকা তিলক...