ওসমান হাদির মরদেহ ঢাকায়, জানাজা কাল দুপুরে

Date:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে পৌঁছেছে। 

আজ শুক্রবার বিকেল ৫টা ৪৮মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি (বিজি-৫৮৫) সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

তার মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

একইসঙ্গে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তাকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় গুলি করা হয়।

গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান ওসমান হাদি।

Popular

More like this
Related

৬ হাজার কোটি টাকা আত্মসাৎ: এস আলম-স্ত্রীসহ ৯৫ জনের বিরুদ্ধে ৩ মামলা

জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে ছয় হাজার ২৪৩ কোটি...

নতুন পাঠ্যবই থেকে বাদ সাকিব-সালাউদ্দিনের নাম

বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন ও দেশের ইতিহাসের সফলতম...

সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণে: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি...

‘খেলাধুলায় এখনও প্রাণ ফেরেনি’

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর...