ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

Date:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার সকালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। 

পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন।

সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান একটি সাদা গাড়িতে করে তার গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে বের হন।  এরপর কড়া নিরাপত্তার মধ্যে সকাল সোয়া ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান।

তারেক রহমান প্রথমে ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মোনাজাত করেন। পরে তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দেন ও মোনাজাত করেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর তার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন এবং ভোটার হিসেবে নিজেকে তালিকাভুক্ত করার জন্য নির্বাচন কমিশন অফিসে যাওয়ার কথা রয়েছে।

Popular

More like this
Related

হাদি হত্যার তদন্ত ও বিচারে সহায়তার দায়িত্বে বিশেষ কৌঁসুলি উপদেষ্টা এহসানুল হক সমাজী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের তদন্ত...

ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক

রাজধানীর শাহবাগ এলাকায় খেলনা পিস্তলসহ আরাফাত জামান নামে এক...

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’: প্রধান উপদেষ্টা

মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন আজ...

খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 'অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন'...