ওয়ানডে ক্যারিয়ারে ‘২০ সেঞ্চুরির বেশিও হতে পারে’, বললেন তানজিদ

Date:

টি-টোয়েন্টিতে মোটামুটি থিতু হলেও ওয়ানডে দলে জায়গা পাকা করা কঠিন হচ্ছিলো তানজিদ হাসান তামিমের। ৩০টি ওয়ানডে খেলেও তার পরিসংখ্যান যে ছিলো বিবর্ণ। ৩১তম ম্যাচে এসে পেলেন প্রথম। আন্তর্জাতিক ক্রিকেটেও এটি তার প্রথম। ৭৬তম আন্তর্জাতিক ক্রিকেটে এসে প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া তানজিদের স্বপ্ন এখন বড়। 

২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের ওপেনার ছিলেন তানজিদ। সেই দল গঠনে কাজ করা সাবেক ক্রিকেটার ও কোচ হান্নান সরকার তানজিদের ঘনিষ্ঠ। পাকিস্তানের বিপক্ষে রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে ১০৭ বলে ১০৭ রান করেন তানজিদ। ২৯০ রান করে শ্বাসরুদ্ধকর ম্যাচ বাংলাদেশ জেতে ১১ রানে। 

তানজিদের সেঞ্চুরি দেখে হান্নান তার ফেসবুকে লিখেছিলেন, “’য়ানডেতে তামিমের (তানজিদ) একটা সেঞ্চুরি দেখার অপেক্ষায় – প্রথম ম্যাচ শেষে লিখেছিলাম। সেই মুহূর্তটা অবশেষে এসেই গেল! প্রথম সেঞ্চুরি সবসময়ই স্পেশাল। আশা করি, ওয়ানডেতে তামিমের নামের পাশে অন্তত ২০টা সেঞ্চুরি দেখব। আমার বিশ্বাস, ওর পক্ষে আমার এই চাওয়াটাও পূরণ করা খুব ভালোভাবেই সম্ভব।’

হান্নানের মন্তব্য নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হলে তানজিদ জানান ২০টির বেশি সেঞ্চুরির আশাও তিনি দেখেন, ‘ইনশাআল্লাহ চেষ্টা করব। হয়তোবা এর থেকেও বেশি হতে পারে। তো স্বপ্ন দেখতে তো কোন সমস্যা নাই তো অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ।’

সেঞ্চুরির পরও অবশ্য তানজিদের গড় আহামরি হয়নি। ৩১ ম্যাচে ৭৩৩ রান তিনি করেছেন ২৫.২৭ গড়ে। তার মানে বোঝা যায় আরও কত বিবর্ণ ছিলো তার অবস্থা।

এই বাঁহাতি ওপেনার বড় স্বপ্ন দেখলেও এগুতে চান ছোট ছোট পদক্ষেপে, ‘আসলে দেখেন আমি এত লম্বা এতদূর তাকাতে চাই না। আমি সব সময় প্রেজেন্টে থাকতে পছন্দ করি। আজকে যেটা হইছে এটা কিন্তু গত হয়ে গেছে সামনে যে সিরিজটা আসবে চেষ্টা করবো প্রত্যেক সিরিজের প্রত্যেক ম্যাচে ভালো কিছু কন্ট্রিবিউট করার। প্রত্যেক ম্যাচে চেষ্টা থাকবে সেঞ্চুরি করা এটা তো সব ব্যাটসম্যানেরই থাকে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে বাজে ছন্দের জন্য একাদশের বাইরে ছিলেন। সেই সিরিজ খেলে দুই ম্যাচে ৪৫ ও ৯১ রান করে সিরিজ সেরা হন সৌম্য সরকার। সর্বশেষ ম্যাচে ৯১ রান করেও এই সিরিজে একাদশে জায়গা হয়নি সৌম্যের। ঘরোয়া ক্রিকেটে সৌম্য কিছু ম্যাচে রান পাননি বলে কারণ বলা হয়। সৌম্যর জায়গায় সুযোগ পেয়ে তা দুই হাতে লুফে নিলেন তিনি।

 

Popular

More like this
Related

ইরানের ড্রোন হামলা ঠেকানো কঠিন কেন

সস্তা হলেও অত্যন্ত বিধ্বংসী—ইরানি নকশার শাহেদ ড্রোনগুলো মধ্যপ্রাচ্যের সংঘাতে...

যুক্তরাষ্ট্র-ইসরায়েল নতজানু না হলে আলোচনা নয়: মোজতবা খামেনি

চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা...

গাজীপুরে ৪৪৪ কারখানা ছুটি, মহাসড়কে বাড়ছে ঘরমুখো যাত্রীর চাপ

গাজীপুরে শিল্পকারখানাগুলোতে ছুটি শুরু হওয়ায় ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন ও...

ক্যাম্প ন্যুর নতুন হৃদস্পন্দন: ‘গোল ১৯৫৭’

কাতালুনিয়ার আকাশে যখন ফুটবলের পতাকা উড়ে, তখন সেই পতাকার...