ঐতিহাসিক এশিয়ান কাপ অভিযানে সিডনিতে পৌঁছাল নারী ফুটবল দল

Date:

এএফসি নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। আগামী ১ মার্চ শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলতে শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছে তারা।

লাল-সবুজের প্রতিনিধিরা স্থানীয় সময় রাত ১০টায় সিডনিতে অবতরণ করেন। বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিরা।

স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ দল ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে পৌঁছায় এবং নির্বিঘ্নে চেক-ইন সম্পন্ন করে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটাতে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আরামদায়ক আবহাওয়া আর মৃদু বাতাসের মাঝে ফুটবলাররা এখন বিশ্রামে আছেন। আগামীকাল স্থানীয় সময় সকাল ৯টায় একই ভেন্যুতে তাদের প্রথম অনুশীলন সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এশিয়ান কাপে কঠিন ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের সঙ্গে আছে বর্তমান ও রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন চীন, তিনবারের শিরোপাজয়ী উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

ব্রিটিশ কোচ পিটার বাটলারের শিষ্যরা ফিফা র‍্যাঙ্কিংয়ে ১১২তম স্থানে আছে। এই টুর্নামেন্ট হতে যাচ্ছে তাদের ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। র‍্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়া ৯ নম্বরে, চীন ১৭ নম্বরে ও উজবেকিস্তান ৪৯ নম্বরে রয়েছে। অর্থাৎ সবাই বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে।

১২ দলের এই টুর্নামেন্টে আগামী ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে সিডনিতে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ মার্চ তারা একই ভেন্যুতে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে। আর ৯ মার্চ পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান।

২১তম এশিয়ান কাপ শুরুর আগে বাংলাদেশ দল ছয় দিনের একটি অনুশীলন ক্যাম্প করবে। এর অংশ হিসেবে আগামী ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার ক্লাব ওয়েস্টার্ন ওয়ান্ডারার্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

Popular

More like this
Related

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের...

ওমানকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ার হতাশাজনক বিশ্বকাপের সমাপ্তি

অধিনায়ক মিচেল মার্শের ৩৩ বলে অপরাজিত ৬৪ রানের বিধ্বংসী...

রংপুরের মানুষ ভুলে যেতে বসেছে ‘অমপুরিয়া’ ভাষা

তিস্তাপাড়ের বারোঘরিয়া গ্রাম। দুই প্রবীণ কৃষক নিজেদের মধ্যে কথা...

পরমাণু আলোচনা: কয়েক দিনের মধ্যে পাল্টা খসড়া প্রস্তাব দিতে পারে ইরান

পরমাণু কর্মসূচি নিয়ে চলতি সপ্তাহের আলোচনায় যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...