এবার ২ উইকেট নিলেও খরুচে রিশাদ 

Date:

প্রথম ম্যাচে ৩ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন রিশাদ হোসেন, উইকেট না পেলেও রান আটকে রাখার কাজটা করে প্রশংসিত হয়েছিলেন তিনি। বিগ ব্যাশে নিজের দ্বিতীয় ম্যাচে দুই উইকেট নিলেন তিনি, তবে এবার একটু খরুচে হলেন, ম্যাচও হারল তার দল।

মেলবোর্নে বৃহস্পতিবার মেলবোর্ন স্টার্সের কাছে ৮ উইকেটে হেরেছে হোবার্ট হ্যারিকেনস।  ৩ ওভার বল করে ২ উইকেট নিলেও রিশাদ দিয়ে দেন ৩৩ রান।

আগে ব্যাট করে বেন ম্যাকডারমটের ফিফটিতে ১৫৮ রান করে হোবার্ট। জবাবে ৪ ওভার আগেই লক্ষ্য পেরিয়ে যায় মেলবোর্ন।

রান তাড়ায় যাওয়া মেলবোর্নে দুটি উইকেটই নেন রিশাদ। পাওয়ার প্লের শেষ ওভারে বল করতে এসেই সাফল্য পান বাংলাদেশের লেগ স্পিনার। ১৮ বলে ৩০ করে তার বলে ক্যাচ উঠিয়ে ফেরেন থমাস রজার। ওই ওভারে মাত্র ৪ রান দেন তিনি।

৮ম ওভারে দ্বিতীয় ওভার করতে এসেও পান সাফল্য। এবার জো ক্লার্ককে তুলে নেন তিনি। উইকেট পেলেও ওই ওভারে দিয়ে দেন ১০ রান। দশম ওভারে নিজের তৃতীয় ওভার করতে এসে বেশ খরুচে ছিলেন তিনি। মার্কাস স্টয়নিসের হাতে হজম করেন দুই চার, এক ছয়। ওই ওভারে দেন ১৯ রান।

Popular

More like this
Related

তবে কি ‘বাজবল’ বিপ্লবের পতন?

ইংলিশ ক্রিকেটকে তিন বছর ধরে চনমনে রাখা 'বাজবল' বিপ্লব...

ডিআইজি পদে পদোন্নতি পেলেন ৩৩ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে একযোগে উপমহাপরিদর্শক...

যে রেকর্ডে সাকিবের উপরে আর কেবল তিনজন

সাকিব আল হাসান নিজের সেরা সময় পেরিয়ে এসেছেন বেশ...

এবি, আপ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে এনসিপির নতুন জোট, আজকালের মধ্যেই চূড়ান্ত

আসন্ন সংসদ নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে...