এবার রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে মামলা

Date:

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল রোববার রাতে সরাইল থানায় এ মামলা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেনের প্রতিষ্ঠানের কর্মচারী তামিম মিয়া। এতে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, একুশে ফেব্রুয়ারির ভোরে আনোয়ার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ‘ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার’ ও তার বাড়ির সামনে এজাহারভুক্ত আসামিরা গালিগালাজ করেন। প্রতিবাদ করলে বাদী তামিম মিয়াকে মারধর ও তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এর আগে গতকাল রাতে সরাইলে শহীদ মিনারে ফুল দিতে বাধা ও মারপিটের অভিযোগে মামলা করেন রুমিন ফারহানার সমর্থক আহাদ মিয়া।

এ মামলায় আনোয়ার হোসেনকে প্রধান আসামিসহ চারজনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ১৫০ জনকে।

গত শুক্রবার দিবাগত রাতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন রুমিন ফারহানা। একপর্যায়ে শ্রদ্ধা নিবেদন না করেই স্থান ত্যাগ করেন তিনি। এ ঘটনায় তার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।

Popular

More like this
Related

৩১ ছক্কার রেকর্ডের ম্যাচে জিম্বাবুয়েকে বিধ্বস্ত করল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ আড়াইশ ছাড়ানো পুঁজি গড়ার পর ম্যাচের ফল...

এবার ৯ সচিবের চুক্তি বাতিল করলো সরকার

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয়জন সচিব ও সিনিয়র সচিবের অবশিষ্ট...

সংঘাতের ৪ বছর: অবিচল ইউক্রেন এবং বদলে যাওয়া বিশ্ব

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের চার বছর পূর্ণ হচ্ছে ২৪ ফেব্রুয়ারি।১...

‘বোরকা পরা ২ জন আমাকে এলোপাতাড়ি কোপায়’

‘রোববার রাত ১০টার দিকে বাসার সামনে চায়ের দোকানে বসেছিলাম।...