এবার ব্রুনাইকে ৮ গোলের বন্যায় ভাসাল বাংলাদেশ

Date:

দাপট দেখিয়ে ও ছন্দ ধরে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল তুলে নিল আরেকটি বড় জয়। দুই অর্ধে চারবার করে ব্রুনাই অনূর্ধ্ব-১৭ দলের জালে বল পাঠিয়ে রীতিমতো গোল উৎসব করল তারা।

চীনে চলমান এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সোমবার ব্রুনাইকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। বাছাইয়ের ‘এ’ গ্রুপে এটি গোলাম রব্বানী ছোটনের দলের টানা দ্বিতীয় জয়। গত শনিবার তারা তিমুর লেস্তেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল।

বাংলাদেশের হয়ে রিফাত কাজী ও অপু রহমান দুটি করে গোল করেন। একবার করে লক্ষ্যভেদ করেন নাজমুল হুদা ফয়সাল, মোহাম্মদ মানিক, আলিফ রহমান ও বায়েজিদ বোস্তামি।

বাংলাদেশ শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলে। তাদের মুহুর্মুহু আক্রমণের ঝড়ের কোনো পাল্টা জবাব জানা ছিল না প্রতিপক্ষের। গোলপোস্ট বাধা হয়ে না দাঁড়ালে লাল-সবুজের প্রতিনিধিদের জয়ের ব্যবধান আরও বড় হতে পারত!

আগামী বুধবার নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ মোকাবিলা করবে শ্রীলঙ্কাকে। ছয় দলের গ্রুপে আরও রয়েছে স্বাগতিক চীন ও বাহরাইন। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের টিকিট পাবে বাংলাদেশ।

টুর্নামেন্টে অংশ নেবে ১৬টি দল। নয়টি দল ইতোমধ্যে মূল পর্বে জায়গা করে নিয়েছে। বাকি সাতটি দল তাদের সঙ্গী হবে বাছাইপর্বের চ্যালেঞ্জ পেরিয়ে।

Popular

More like this
Related

‘ম্যাজিকাল’ এস্তেভাও, বার্সেলোনাকে গুঁড়িয়ে দিল চেলসি

তখন এক গোলে এগিয়ে গেছে চেলসি, ফাউল করে লাল...

পাবনায় শিশুর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা কানের দুল ছিনিয়ে নিতে হত্যা

পাবনা পৌর সদরের শালগাড়িয়া সরদারপাড়া এলাকা থেকে নয় বছরের...

বিক্ষোভ দমনে ‘রেড লাইন’ ঘোষণা ইরানি বিপ্লবী গার্ডের, প্রস্তুত সেনাবাহিনীও

ইরানে দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের সীমারেখা টেনে দিয়ে...

অলিম্পিয়াকোসের মুখোমুখি হওয়ার আগে বিপাকে রিয়াল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের মুখোমুখি হওয়ার আগে স্বস্তিতে নেই...