এবারের ঈদের সিনেমার নায়ক কারা

Date:

ঈদ আসতে খুব বেশি দেরি নেই। এ উপলক্ষে নির্মিত হচ্ছে নতুন নতুন সিনেমা। এখনো চূড়ান্ত হয়নি কতগুলো সিনেমা মুক্তি পাবে। তবে তোড়জোড় শুরু হয়ে গেছে। 

কেউ কেউ বলছেন এবারের ঈদে রেকর্ডসংখ্যক সিনেমা মুক্তি পেতে পারে। কিন্তু সে তুলনায় দেশে নেই প্রেক্ষাগৃহ। তবে অন্য ঈদের মতো এই ঈদেও ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা থাকছে।

জানা যাক ঈদের সিনেমার নায়ক কারা?

‘প্রিন্স’ নামে একটি সিনেমা মুক্তির মিছিলে এগিয়ে আছে। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান আছেন এ সিনেমায়। আরও একঝাঁক তারকা অভিনয় করেছেন। তবে তারকাবহুল হলেও ‘প্রিন্স’ শাকিব খানের সিনেমা হিসেবেই প্রচার বেশি পাচ্ছে। যতদূর জানা গেছে এটি রেকর্ডসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই সিনেমায় ঢাকার নায়িকা যেমন আছেন, আছেন ভারতের নায়িকাও।

আফরান নিশো ঈদের সিনেমার নায়ক হয়ে আসছেন ‘দম’ সিনেমা দিয়ে। সিনেমাটি পরিচালনা করেছেন রেদোয়ান রনি। ‘সুড়ঙ্গ’ মুক্তির বছর শাকিব খান ও আফরান নিশোর পর্দায় লড়াই হয়েছিল। এবারও দুই তারকার লড়াই দর্শকরা উপভোগ করবেন ঈদের সময়ে। 

‘দম’ সিনেমার শুটিং হয়েছে কাজাখস্তান ও বাংলাদেশে। নিশো ছাড়াও চঞ্চল চৌধুরীও আছেন এতে। তাকে কীভাবে দেখা যাবে এখনো অনেকের কাছে অজানা। তবে শক্তিশালী এই অভিনয়শিল্পী গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন ‘দম’ সিনেমায়।  সেই হিসেবে দম সিনেমার নায়ক দুজন-আফরান নিশো ও চঞ্চল।

চঞ্চল চৌধুরী বলেন, ‘দম দেখতে গিয়ে মন ভরে যাবে দর্শকদের। দারুণ একটি সিনেমা এটি।’

সিয়াম আহমেদ নায়ক হিসেবে এই ঈদে আসছেন নতুন সিনেমা নিয়ে। তার অভিনীত ‘রাক্ষস’ মুক্তির মিছিলে রয়েছে। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। গত ঈদে সিয়াম আহমেদ বড় পর্দায় ঝড় তুলেছিলেন ‘জংলি’ সিনেমা দিয়ে। সেভাবেই রাক্ষস-এ তাকে ভিন্নরূপে দেখা যাবে। শুটিং করেছেন শ্রীলংকায়। 

সিয়ামের নায়িকা হিসেবে আছেন ভারতের সুস্মিতা চট্রোপাধ্যায়। অ্যাকশন ঘরানার ‘রাক্ষস’ সিনেমা নিয়ে সিয়াম প্রচণ্ড আশাবাদী। তিনি বলেন, ‘এটুকু বলতে পারি ভালো কিছু হচ্ছে। দর্শকদের ভালো লাগবে।’ 

ঈদের সিনেমার নায়ক হিসেবে আসছেন আরিফিন শুভ। তার অভিনীত ‘মালিক’ মুক্তির মিছিলে রয়েছে। অনেক দিন পর ঈদে তার নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এটিও অ্যাকশন ঘরানার সিনেমা। নায়িকা হিসেবে আছেন বিদ্যা সিনহা মিম।

এই সিনেমার শুটিংয়ের সময় আরিফিন শুভ বড় একটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তার শরীরে আগুন ধরে গিয়েছিল। ‘মালিক’ সিনেমা নিয়ে আরিফিন শুভ ভীষণ আশাবাদী। সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন।

শরিফুল রাজ আসছেন ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তি পেতে যাচ্ছে। নন্দিত লেখক হুমায়ুন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে সিনেমার গল্প নেওয়া হয়েছে। রাজ ছাড়াও সিনেমায় আছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শ্যামল মাওলা প্রমুখ। পরিচালনা করেছেন তানিম নূর।

ছোটপর্দার দর্শকপ্রিয় নায়ক সজল এবারের ঈদে নায়ক হয়ে আসছেন ‘দুর্বার’ সিনেমায়। প্রথমবারের মতো ‘দুর্বার’ দিয়ে অপু বিশ্বাসের নায়ক হচ্ছেন তিনি। অ্যাকশন ঘরানার সিনেমা নিয়ে সজল বলেন, ‘দুর্বার দুর্দান্ত একটি সিনেমা হতে যাচ্ছে। অনেক চমক আছে। অনেক নতুনত্ব আছে। দর্শকরা আমাকে ভিন্নরূপে দেখবেন। শুটিং করে বুঝেছি কাজটি সবার ভালো লাগবে।’ ‘দুর্বার’ পরিচালনা করেছেন কামরুল হাসান ফুয়াদ।

রায়হান খান পরিচালিত ট্রাইব্যুনাল মুক্তির কথা রয়েছে এই ঈদে। এই সিনেমায় নায়ক হিসেবে আছেন আদর আজাদ।

রায়হান রাফীর সিনেমা মানেই ভিন্ন কিছু। তার পরিচালিত ‘প্রেসার কুকার’ ঈদে মুক্তির কথা শোনা যাচ্ছে। তবে ‘প্রেসার কুকার’ সিনেমায় নায়ক বলতে যা বোঝায় তা নেই। বেশকজন নায়িকা আছে এই সিনেমায়।

ঈদের জন্য আরও কয়েকটি সিনেমার কথা শোনা যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কয়টি মুক্তি পায়।

Popular

More like this
Related

কোন পথে পাকিস্তান-আফগানিস্তান ‘যুদ্ধ’

পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগকে দীর্ঘকাল উপেক্ষা করার পর, আফগানিস্তানের বিরুদ্ধে...

নারিন্দায় এসির কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর নারিন্দায় এসির কম্প্রেসর মেশিন বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের...

নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে...

রোমাঞ্চকর রান তাড়ায় ইংল্যান্ডকে জেতালেন জ্যাকস-রেহান, টিকে রইল পাকিস্তান

লম্বা সময় ম্যাচের নাটাই থাকল নিউজিল্যান্ডের হাতে। শেষদিকে মোড়...