এপস্টিন কেলেঙ্কারি: ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

Date:

কুখ্যাত এপস্টিন বিতর্কের জেরে দিল্লিতে আয়োজিত এআই সম্মেলন থেকে সরে দাঁড়িয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বক্তব্য দেওয়ার আগে তার দাতব্য সংস্থা গেটস ফাউন্ডেশন জানায়—তিনি আর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন না।

গেটস ফাউন্ডেশন আরও জানায়, সতর্কতা বিবেচনায় এবং সম্মেলনের মূল অগ্রাধিকারগুলোর ওপর মনোযোগ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবিসি জানায়, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত নতুন নথিতে প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে গেটসের নাম আসার পর তার সম্পর্ক বিতর্ক তৈরি হওয়ার প্রেক্ষাপটেই সরে দাঁড়িয়েছেন গেটস।

যদিও গেটসের মুখপাত্র নথিতে উত্থাপিত অভিযোগগুলোকে সম্পূর্ণ অযৌক্তিক ও পুরোপুরি মিথ্যা বলে উল্লেখ করেছেন।

বিল গেটসও জানিয়েছেন, এপস্টিনের সঙ্গে সময় কাটানোয় তিনি অনুতপ্ত।

বিবিসি জানায়, এপস্টিনের কোনো ভুক্তভোগীই গেটসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেননি। আর নথিতে নাম উল্লেখ থাকলেই তা অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত দেয় না।

গেটস ফাউন্ডেশন জানায়, গেটসের পরিবর্তে তাদের আফ্রিকা ও ভারত কার্যালয়ের প্রেসিডেন্ট অঙ্কুর ভোরা এ সম্মেলনে বক্তব্য দেবেন।

সংস্থাটি আরও জানায়, অভিন্ন স্বাস্থ্য ও উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে ভারতে তাদের কার্যক্রমে তারা পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

তিনি সম্মেলনে অংশ নেবেন কি না—এ নিয়ে কয়েক দিন ধরে অনিশ্চয়তার পরই বক্তব্য না দেওয়ার সিদ্ধান্ত নেন গেটস।

বিবিসি জানিয়েছে, গেটস বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং সোমবার দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশ রাজ্য সফর করেছেন। সেখানে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও প্রযুক্তি খাতে উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে আলোচনাও করেছেন।

Popular

More like this
Related

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন,...

ছবিতে পুরান ঢাকার চকবাজারে ইফতারের রঙিন ভুবন

রমজানের প্রথম দিনেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার যেন ফিরে...

আইনশৃঙ্খলা বাহিনীর উন্নয়নে পরিকল্পনা ও সুপারিশ তৈরির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নে পরিকল্পনা ও...

এপস্টিন কেলেঙ্কারিতে নাম আসা ‘প্রিন্স’ অ্যান্ড্রু গ্রেপ্তার

সরকারি অফিসে দায়িত্ব পালনকালে অসততার অভিযোগে ব্রিটিশ রাজপরিবারের সদস্য...