এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলের পদত্যাগ

Date:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ সোহেল পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে আরিফ সোহেল বলেন, নতুন গণরাজনীতি, রাজনৈতিক জনগোষ্ঠী নির্মাণ ও জুলাইয়ের গণশক্তিকে সংগঠিত করার ঐতিহাসিক দায়িত্ব পালিত না হওয়ায় জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত পুরোনো দলগুলোর সঙ্গে আপসরফা করে পুরোনো ক্ষমতার রাজনীতিতেই প্রবেশ করতে বাধ্য হয়েছে। 

তিনি বলেন, আমি ও আমার কমরেডরা গণমানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার আদায়ের যে লড়াই শুরু করেছিলাম তা চালিয়ে যেতে হলে এই মুহূর্তে প্রথাগত রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে পুনরায় গণমানুষের কাতারে দাঁড়ানোর কর্তব্য অনুভব করছি। ফলশ্রুতিতে আমি আরিফ সোহেল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। 

তিনি আরও বলেন, আমার পূর্বতন রাজনৈতিক দল ও সহকর্মীদের প্রতি আন্তরিক শুভকামনা জ্ঞাপন করছি। একইসঙ্গে এই আশা করছি, তারা অচিরেই নতুন রাজনীতি নির্মাণের লড়াইয়ে গণমানুষের কাতারে ফিরে আসবেন।

 

Popular

More like this
Related

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে ৪ ফ্লাইট গেল কলকাতায়, একটি ব্যাংককে

ঘন কুয়াশার কারণে নামতে না পারায় ঢাকার হযরত শাহজালাল...

তথ্যে গরমিল, বগুড়ায় মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

হলফনামার তথ্যে গরমিল থাকায় বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী...

ড. কামাল হোসেন হাসপাতালে

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা...

কুড়িগ্রামে ক্যাম্প থেকে বিজিবি সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীর সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ক্যাম্প...